ঢাবিতে হাতবোমা বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনে হাতবোমা বিস্ফোরিত হয়েছে। রোববার সকালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে দুর্বৃত্তরা কলাভবনের ভেতরে একটি হাতবোমা ছুড়ে মারে। এ ঘটনায় কেউ আটক হয়নি।
এএইচ/এমএস