মাস্টার্স ১ম পর্ব ভর্তির মেধা তালিকা প্রকাশ বৃহস্পতিবার


প্রকাশিত: ১১:৩০ এএম, ০৯ নভেম্বর ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) প্রোগ্রমের ভর্তি কার্যক্রমের বিষয় ভিত্তিক ১ম মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এসএমএসের মাধ্যমে ওইদিন বিকেল ৪টা থেকে ফলাফল জানা যাবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে (NU<space>ATMP<space>Roll No  লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল জানা যাবে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।