জাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ


প্রকাশিত: ০৭:২১ এএম, ২৫ নভেম্বর ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

এবার কলা ও মানবিকী অনুষদের ৪শ ৬৫টি আসনের বিপরীতে ৩২ হাজার ৫শ ৬৫ জন আবেদন করেন।

ফলাফলে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট বা বিভাগের আসন সংখ্যার সর্বাধিক দশগুন ছাত্র-ছাত্রীদের পৃথক মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।

হাফিজুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।