অভিজিৎ হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১১:২৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

দেশের অন্যতম ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্রজোট।

শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধরণ সম্পাদক জারিফ মুহিব অয়নের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, রাবি শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সহ-সভাপতি মিঠুন রায়, রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অর্থ সম্পাদক তাসনুভা তাহরীন অন্তরা প্রমুখ।  

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে কবি-সাহিত্যিকদের মতো মুক্তমনা ব্যক্তিদের প্রায়ই হত্যা করা হচ্ছে। কিন্তু, হত্যাকারীরা কোনো সময়ই শাস্তি পায় না। একইভাবে লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করার পরও হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। মানববন্ধন থেকে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়। মানববন্ধনে প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।