বশেমুরবিপ্রবিতে আনন্দ শোভাযাত্রা
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের নাম পরিবর্তিত হয়ে ‘শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট’ করায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।
আনন্দ শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।
পরে টুঙ্গীপাড়ায় অবস্থিত শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউটে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এস এম হুমায়ূন কবীর/এএম/আরআইপি