ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত
বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডিগ্রিধারীদের উদ্দেশে বলেন, তাদের এ ডিগ্রি, সনদের পাশাপাশি সমাজ, দেশ ও জাতির প্রতি দায়িত্বও অর্পণ করছে। দেশপ্রেমের চেতনায় শিক্ষার্থীদের সেই দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।
সমাবর্তনে দুজন শিক্ষার্থীকে স্বর্ণপদকসহ মোট ১৪৪৫ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি তফাজ্জল ইসলাম। সমাবর্তন বক্তা মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ভিসি অধ্যাপক আহমদ শফি, ট্রাস্টি বোর্ডের সদস্য, প্রো-ভিসি অধ্যাপক ড. এম সেকেন্দার হায়াত খান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এতে অংশ নেন।
এআরএস/এমএস