ঢাবি গ্রন্থাগারে ৩ দিনব্যাপী পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গ্রন্থাগারে ৩ দিনব্যাপী পান্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থাগারের ই-জোনে এ কর্মশালার উদ্বোধন করেন।
ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। উপ-গ্রন্থাগারিক সাদিয়া আফরিন স্বাগত বক্তব্য দেন। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী গ্রন্থাগারিক তাসলিমা আক্তার।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পাণ্ডুলিপিসমূহ যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব পাণ্ডুলিপি শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানভাণ্ডারকে সর্বদা সমৃদ্ধ করবে। দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি এসব পাণ্ডুলিপির পাঠোদ্ধার ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, কলা অনুষদভুক্ত নয়টি বিভাগের ৫১ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।
এফএআর/এমএমকে