রুয়েটে ন্যাশনাল রবো ট্যুর ও প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু


প্রকাশিত: ১১:১৮ এএম, ২০ মার্চ ২০১৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েটে) দুই দিনব্যাপী ন্যাশনাল রবো ট্যুর ও প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হয়েছে। রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। শুক্রবার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা  বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা প্রযুক্তিতে আগ্রহী হচ্ছে এবং তারা নতুন আবিষ্কারে দেশকে সমৃদ্ধ করবে এই প্রতিযোগিতা তারই বহিঃপ্রকাশ।’

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং আই-ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) রুয়েট স্টুডেন্ট শাখার আয়োজনে এ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫৫টি দল অংশগ্রহণ করেছে।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।