ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদের সন্ধান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারীর প্রতিবাদ এবং চলমান হরতাল-অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)বাংলা একাডেমির সামনে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বাংলা একাডেমি থেকে টিএসসির দিকে অগ্রসর হলে পুলিশী ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ সাংগঠনিক সম্পাদক নাদিয়া পাঠান পাপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, শেরেবাংলা কৃষিবিশ্ববিদ্যালয় নেতা কে এম সানোয়ার আলম, মনির হোসেন, শাহাদত হোসেন, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রনেতা মোজাহিদুল ইসলাম মুজাহিদ, মো. নাছির উদ্দিন শাওন, জুলকার নায়িন, হাসান রেজা বায়েজিদ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা খোরশেদ আলম লোকমান, আরিফ দাদ খান সজীব পাঠান, ফরহাদ ফাহাদ, বদরুনেচ্ছা কলেজের সাবিনা ইয়াসমিন, তিতুমির কলেজের তানজিয়া আফরিন এলিনা প্রমুখ।
এসএইচএ/আরআইপি