ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার করে অস্বীকার এবং দেশব্যাপী ছাত্রদলের নেতাকর্মীদের খুন, গুম ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার সকাল সাড়ে ৮টায় সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আলমগীর হাসান সোহান এর নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আলমগীর হাসান সোহান বলেন, অবিলম্বে সালাউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় দেশ প্রেমিক ছাত্র সমাজকে সাথে নিয়ে দূর্বার গণঅন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।
সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রজিবুল ইসলাম প্রমুখ।
এমএএস/পিআর