রুয়েটে আবাসিক হলে সিট বরাদ্দের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশিত: ১০:৩১ এএম, ২৩ মার্চ ২০১৫

আবাসিক হলে সিট না পেয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে  প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসুচি পালন করে।

শিক্ষার্থীরা জানান, রুয়েটের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসিক হলে সিট পাওয়ার জন্য আবেদন করে আসছিল। কিন্তু প্রশাসন বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের সিট না দিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

সর্বশেষ গত বছরের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ২০০৮-০৯ সেশনের পরীক্ষা শেষ হয়ে যায়। এরপর থেকে দুটি আবাসিক হলে অনেক সিট ফাঁকা থাকা সত্ত্বেও তাদের জন্য সিট বরাদ্দ দেয়া হয়নি। তবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী হওয়ায় প্রথম বর্ষের অনেক শিক্ষার্থীও হলে সিট পেয়েছে বলে তারা অভিযোগ করেন। এ অবস্থায় সোমবার আবাসিক হলে সিট বরাদ্দের দাবিতে ২০১২-১৩ সেশনের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এসময় ১ এপ্রিলের মধ্যে তাদের জন্য হলে সিট বরাদ্দ দেয়া না হলে বৃহত্তর আন্দোলন কর্মসুচি দেয়ার কথাও বলা হয়।

এ ব্যাপারে ছাত্র কল্যাণ পরিচালক এন ইচম  এম কামরুজ্জামান এর সাথে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে সম্মত হননি।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।