ঢাবিতে হলের রেলিং ভেঙ্গে শিক্ষার্থীসহ আহত ২


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০১ এপ্রিল ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মাষ্টার দা সূর্যসেন হলের রেলিং ভেঙ্গে পড়ে শিক্ষার্থীসহ দুই জন আহত হয়েছেন।  আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হলের দোকান কর্মচারী শাহপরানের (১২) অবস্থা গুরুতর। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে প্রবল বর্ষণে হলের ভেতরকার গেমস রুমের উপরের রেলিং ভেঙ্গে পড়ে। এতে একজন শিক্ষার্থীসহ দুইজন আহত হন। এদের মধ্যে দোকান কর্মচারী শাহপরানের (১২) অবস্থা গুরুতর। তার কোমর ভেঙ্গে গেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যজন ঢাবি সূর্যসেন হলের আবসিক শিক্ষার্থী। তার পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে সূর্যসেন হলের প্রভোষ্ট এস এম মাকসুদ কামাল জানান, হলটি অনেক পুরাতন হওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ধরনের আশঙ্কা আগে থেকেই করে আসছি। সব সময়ই ভয়ের মধ্যে থাকি। আমরা কর্তৃপক্ষকে এ বিষয়ে বারবার জানাচ্ছি। অচিরেই একটা ব্যবস্থা নেয়া হবে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।