চবি শিক্ষক সমিতির নির্বাচনে সরকার সমর্থিত প্যানেল জয়ী


প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল। শিক্ষক সমিতির ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে জয় লাভ করেছে হলুদ প্যানেলের প্রার্থীরা।

সভাপতি পদে হলুদ প্যানেলে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর ৪৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  বিএনপি-জামায়াত সমর্থিত সাদা প্যানেলের মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শওকতুল মেহের  পেয়েছেন  ২৪৫ ভোট ।

সাধারণ সম্পাদক পদে হলুদ প্যানেলের লোক প্রশাসন বিভাগের সহযোগি অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী পেয়েছেন  ৪৬৩ ভোট। অপর প্যানেলের প্রার্থী অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ২১৫ ভোট।

নির্বাচনে বিজয়ী অপর প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড.মোহাম্মদ হানিফ সিদ্দিকী, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক অধ্যাপক অহিদুল আলম। সদস্য পদে (ছয়টি) অধ্যাপক ড. সুপ্তিকনা মজুমদার, অধ্যাপক ড.মোহাম্মদ কামরুল হুদা, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক সজীব কুমার ঘোষ, অধ্যাপক মোহাম্মদ সাহিদুর রহমান এবং প্রভাষক অরুণ বড়ুয়া।

নির্বাচনে ৮৬৬ ভোটারের মধ্যে ৭২৬ জন ভোটাধিকার  প্রয়োগ  করেন।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।