অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৫ মার্চ ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ২৮টি বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে। রোববার বিকেল ৫টায় এ ফল প্রকাশ করা হয়।

এ পরীক্ষায় সারাদেশে ১৮২টি কেন্দ্রে ৪৭২টি কলেজের সর্বমোট এক লাখ ৬৮ হাজার ৫৮৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৬৬ হাজার ৭৭ জন। গড় পাশের হার ৯৬.৭২ %।

উক্ত ফল যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>hp3<space>reg no (শেষের ৭ ডিজিট) লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে জানা যাবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকেও ফল জানা যাবে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।