তরুণীদের বস্ত্রহরণ : ঢাবিতে প্রতিবাদ কার্টুন প্রদর্শন


প্রকাশিত: ০৭:৪০ এএম, ১৭ এপ্রিল ২০১৫

বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে তরুণীদের বস্ত্রহরণের ঘটনার প্রতিবাদে ‘প্রতিবাদ কার্টুন’ প্রদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। এর পরপরই শিক্ষার্থীরা ‘এঙ্গেজ ম্যান অ্যান্ড বয়েজ নেটওয়ার্ক’ নামে আরেকটি মানববন্ধন করে।

শুক্রবার দুপুরে ঢাবির টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে পৃথক ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়। কার্টুনে নারী নির্যাতন বিরোধী বিভিন্ন প্রদর্শনী স্থান পায়। একই সঙ্গে নারী উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করা হয়।

এর কিছুক্ষণ পর মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঢাবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠিত যৌন নির্যাতনের ঘটনায় ক্ষোভ ও এর বিরোধী বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়।

এমএইচ/এএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।