মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা শুরু ১৭ এপ্রিল


প্রকাশিত: ০৯:৫০ এএম, ০২ এপ্রিল ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ জুন শেষ হবে।

আগামী ১৭ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাসমূহ প্রতিদিন বেলা ২টা থেকে শুরু হবে এবং পবিত্র রমজান মাসে ২৭ মে থেকে ১৩ জুন তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।

পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd) এ পাওয়া যাবে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।