রাবির স্বায়ত্বশাসনে রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৮:১১ এএম, ২৩ এপ্রিল ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ড. মুহাম্মদ মিজানউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের লাঞ্ছিত করা এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে মানবন্ধন করেছে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বিভাগের সামনে তারা এই কর্মসূচি পালন করে।

এসময় মানববন্ধনে বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমদ, সহোযোগী অধ্যাপক মো. খাদেমুল ইসলাম, মো. মশিহুর রহমান, ড. মুসতাক আহমেদ, সহকারী অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল, এ বি এম সাইফুল ইসলামসহ বিভাগের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে একই সময়ে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রাবির ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ। এসময় বিভাগের সভাপতিসহ সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ ও ১৬ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে ঢুকে রাজশাহী-১ আসনের সরকার দলীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার কর্তৃক উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এসএস/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।