রাবির মতিহার হলে ফাটল : তদন্ত কমিটির হল পরিদর্শন


প্রকাশিত: ০৫:৪১ এএম, ২৯ এপ্রিল ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নব নির্মিত মতিহার হল ফাটলের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি হলটি পরিদর্শ করেছন। বুধবার সকাল দশটার দিকে তারা এই হলটি পরিদর্শন করেন।

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. ইউনুস আহমদ খানকে সভাপতি করে পাঁচসদস্য বিশিষ্ট কমিটি হলের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এসময় তারা হলের ১০২, ১০৯, ২১২ নং কক্ষসহ ফাটলধরা বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাবি ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন মাতিন, মতিহার হলের প্রাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম সাউদ প্রমুখ।

তদন্ত কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, আমরা হলের ভবন ঘুরে দেখেছি। কিছু জায়গায় ফাটল দেখা গেছে। কিন্তু সেগুলো গুরুতর নয়। শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরো বলেন, আমরা এখন এ রিপোর্টগুলো প্রশাসনের কাছে দেবো, তারা পরবর্তীকালে কী করতে হবে সিদ্ধান্ত নিবে।

হল পরিত্যক্ত ঘোষণা করা হবে কি না এ প্রশ্নের জবাবে ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন মাতিন বলেন, শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক  আমরা তা চায় না। বিশেষজ্ঞরা ভবনটি ঘুরে দেখলেন, তারা রিপোর্ট দিবেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে ভবন পরিত্যক্ত করা বিষয়টি তো এতো সহজ না। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষার্থীরা তাদের আতঙ্কের কথা জানালে প্রাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম সাউদ বলেন, ‘তোমরা যদি চাও তবে তোমাদের রুম পরিবর্তন করে অন্য রুমে যেতে পারো।’

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।