বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘মাস্টার্স ইন পাবলিক হেলথ প্রোগ্রাম’ চালু


প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৪ মে ২০১৫

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চালু হতে মাস্টার্স ইন পাবলিক হেলথ প্রোগ্রাম (এমপিএইচ)। বৃহস্পতিবার বেলা ১১ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান প্রোগ্রামের কো-অর্ডিনেটর ডা. মোহা. জাওয়াদুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ‘সবার জন্য স্বাস্থ্য’এ মহান লক্ষ্য বাস্তবায়নের জন্য পাবলিক হেলথ বিষয়ে উচ্চতর পর্যায়ে পঠন-পাঠন বিশ্বব্যাপী যেমন অগ্রসর হয়েছে তেমনি আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে।

তিনি বলেন, বর্তমানে দেশে সরকারী পর্যায়ে দু-একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন পাবলিক হেলথ প্রোগ্রাম চালু আছে। যা দরিদ্র ও অশিক্ষিত জনগোষ্ঠীর স্বাস্থ্যবিষয়ক সচেতনতা, জনসংখ্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন সংক্রামক ব্যাধির প্রকোপ ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নে নিতান্তই অপ্রতুল।

তিনি আরো বলেন, ঢাকার বেশ কয়েকটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ক কোর্স চালু থাকলেও উত্তরাঞ্চলের কোনো বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রোগ্রমাটি চালুু নেই। মঞ্জুরী কমিশনের অনুমতি সাপেক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সামার সেমিস্টার ২০১৫ থেকে এ প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছে।

প্রোগ্রামটির সামার সেমিস্টারে ২০১৫তে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২১ মে পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবে। ২২মে থেকে ক্লাস শুরু হবে। ৫১ ক্রেডিটের এ প্রোগ্রামটি সম্পন্ন করতে শিক্ষার্থীদের চার সেমিস্টার লাগবে। প্রোগ্রামটির আসন সংখ্যা ৪০ টি।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।