প্রস্তাবিত বেতন কাঠামো পূননির্ধারণের দাবি ঢাবি শিক্ষকদের


প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৪ মে ২০১৫

প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকবৃন্দ। একই সঙ্গে বেতন কাঠামো পূননির্ধারণের জোর দাবি জানান তারা।

বৃহষ্পতিবার বিকেলে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার অষ্টম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন করতে যাচ্ছে। কিন্তু দুঃখজনক ভাবে এখানে সিনিয়র অধ্যাপকদের (সিলেকশন গ্রেড) বেতন কাঠামো পদায়িত সচিবদের একধাপ নিচে রাখা হয়েছে। এছাড়া এটিকে সপ্তম বেতন কাঠামো থেকেও একধাপ নিচে কমিয়ে আনা হয়েছে। যা কোন ভাবেই কাম্য নয়।

এ সময় শিক্ষকদের সিলেকশন গ্রেড বহাল রেখে সিনিয়র অধ্যাপক এবং অধ্যাপকদের বেতন কাঠামো যথক্রমে সচিব এবং পদায়িত সচিবদের সমতুল্য করার দাবি জানান তারা।

বিজ্ঞপ্তিতে শিক্ষকদের এই দাবি মেনে নেয়ার জন্য সরকারের নীতি নির্ধারকদের সুদৃষ্টি কামনা করেন শিক্ষকবৃন্দ।

এমএইচ/এসকেডি/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।