বাকৃবিতে বীজ মেলা শুরু সোমবার
সীড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ` কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী বীজ মেলা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে আগামী ১৮ মে দ্বিতীয় বারের মত শুরু হতে যাচ্ছে। এবারের বীজ মেলার প্রতিপাদ্য বিষয় ‘ভাল বীজে ভাল ফসল’। শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সীড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এর যুগ্ম-সম্পাদক ড. মো. একেএম জাকির হোসেন। তিনি আগামী ১৮ মে থেকে শুরু হওয়া এ মেলায় কৃষি বিষয়ক দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০টি স্টল প্রদর্শিত হবে। এছাড়া মেলা চলাকালীন সময়ে দুটি সেমিনারে প্রায় ৩০টি বৈজ্ঞানিক পেপার উত্থাপিত হবে।
সংবাদ সম্মেলনে সীড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ড. মো. ছোলায়মান আলী ফকির, বার্ষিক সীড কনফারেন্স এর সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. মোক্তার হোসেন ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসএম আশিফুল ইসলাম মারুফ/এআরএ/পিআর