ঢাবিতে শুরু হচ্ছে ক্যাম্পাস প্রযুক্তি উৎসব


প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৮ মে ২০১৫

উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে তথ্য-প্রযুক্তি জ্ঞান ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ৩১ মে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব। দুই দিনব্যাপী এই আয়োজনে সারাদেশের ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৭ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও প্রযুক্তিপ্রেমীরা অংশ নেবেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্বিবদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে `৪র্থ জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব` উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান। উৎসবের আয়োজক হিসেবে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস) এবং সরকারের আইসিটি বিভাগ।

এবারের উৎসবের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও উন্নত শিক্ষায় চাই তথ্য প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস`। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আগামী ৩১ মে রোববার সকাল ১১টায় এই উৎসবের উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ১ জুন বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ডিইউআইটিএসের বছরব্যাপী নানা কার্যক্রমের মধ্যে সবচেয়ে বড় আয়োজন জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদেরে মাঝে আইসিটি ভাবনা যেমন আদান-প্রদান হয় তেমনি তারা অনুপ্রণিত হয় নতুন নতুন আবিস্কারে। উৎসবটি ইতোপূর্বে সারাদেশের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রযুক্তি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, টিএসসি চত্ত্বরে আয়োজিত উৎসবের মূল পর্বে থাকছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অ্যাপস ডেভেলপমেন্ট, গেমিং ও কুইজ প্রতিযোগিতা, ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক কর্মশালা, আউটসোর্সিং ও উদ্যোক্তা সম্মেলন, তথ্য-প্রযুক্তি নির্ভর বিতর্ক ও বিজনেস আইডিয়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন। উৎসবে মোট ২টি সেমিনার, ১টি কর্মশালা ও একটি আলোচনা পর্ব থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাবি তথ্য প্রযুক্তি ইন্সটটিউিটরে পরচিালক ও ডিইউআইটিএস এর উপদষ্টো ড. কাজী মুহাইমনি আস সাকবি, এডসিন গ্রুপেরে মার্কেটিং ম্যানেজার জাহিদুল ইসলাম, ডিইউআইটিএস এর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান প্রমূখ।

এমএইচ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।