বাকৃবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও প্রক্টর নিয়োগ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন ছাত্র উপদেষ্টা ও প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার রাত ১০টার দিকে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে জানা গেছে। নতুন ভিসি দায়িত্ব পাওয়ার ঠিক ১১ দিনের মাথায় প্রশাসনিক পদে এ রদ বদল করা হলো।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন খানকে ছাত্র বিষয়ক উপদেষ্টা ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম জাকির হোসেনকে প্রক্টরের দায়িত্ব দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল খালেক জানান, সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার ও সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ অব্যাহতি চেয়ে আবেদন করলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে এ নিয়োগ দেওয়া হয়।
তবে অন্য একটি সূত্র জানায়, সাবেক ভিসি অধ্যাপক ড.মো. রফিকুল হকের সাথে দুর্নীতে জড়িত থাকার অভিযোগে তাদের এ অব্যাহতি দেওয়া হতে পারে।
এসএস/পিআর