রাবিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদের উদ্যোগে শুক্রবার থেকে ‘ম্যাটেরিয়ালস, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রফিকুল আলম বেগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও অন্যান্য ৮টি দেশের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবী বিশেষজ্ঞগণ অংশ নেবেন।
এসএস/এমএস