হাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন


প্রকাশিত: ১০:৩১ এএম, ০৪ জুন ২০১৫

প্রস্তাবিত পে-স্কেল ২০১৫ সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকরা। বৃহস্পতিবার বেলা ১১টায় শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তরা বলেন, প্রস্তাবিত পে-স্কেল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চরম অপমানজনক। যেখানে এশিয়ার প্রায় দেশেই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু আছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় সিনিয়র অধ্যাপকদের সিলেকশন গ্রেড বাদ দিয়ে জাতীয় বেতন স্কেল ঘোষণা নিতান্তই অযৌক্তিক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের জন্য অপমানজনক।

হাবিপ্রবি শিক্ষক সমিতির সদস্য সচিব প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিপ্রবি শিক্ষক সমিতির আহ্বায়ক প্রফেসর মো. মিজানুর রহমান, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায় প্রমুখ।

এমদাদুল হক মিলন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।