রাবিতে শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৭ জুন ২০১৫

প্রস্তাবিত পে-স্কেল পুনর্নির্ধারণের দাবিতে সোমবার কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস)। রোববার দুপুরে রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে দুই ঘণ্টার অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। তবে যে সব বিভাগে পরীক্ষা চলছে তারাও এর আওতামুক্ত থাকবে।

তিনি আরো জানান, শিক্ষকদের জন্য সম্মানজনক একটি বেতন কাঠামো নির্ধারণের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের আহ্বানে সোমবার এ কর্মসূচি পালন করা হবে। একই সময়ে দেশের সব বিশ্ববিদ্যালয়েও এ কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।