ছিনতাইয়ের কবলে জবি শিক্ষক


প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৮ জুন ২০১৫
প্রতীকী ছবি

ছিনতাইয়ের কবলে পড়ে পঞ্চাশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন হারিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।

রোববার বিকেল ৪টার দিকে রাজধানীর ওয়ারী জয়কালি মন্দিরের পাশে ছিনতাইয়ের কবলে পড়েন তিনি। এ ব্যাপারে সোমবার ওয়ারি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ৫।

ড. কাজী সাইফুদ্দিন জানান, রোববার বিকেলে রিকশায় করে ক্যাম্পাস থেকে বাসায় ফেরার সময় জয়কালি মন্দিরের কাছে পৌঁছালে চারজন অজ্ঞাত ব্যক্তি তাকে পিস্তল ঠেকিয়ে নগদ পঞ্চাশ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরো জানান, রোববার তিনি এক পিয়নকে দিয়ে ব্যাংক থেকে টাকা তোলেন  তার মনে হচ্ছে ছিনতাইকারীরা আগে থেকেই জানত তার ব্যাগে টাকা আছে। কারণ মানিব্যগে টাকা থাকা সত্ত্বেও তা নেয়নি ছিনাতাইকারীরা।

এ বিষয়ে ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, শিক্ষকের ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তবে এখনই কিছু বলা যাচ্ছেনা।

এসএম/এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।