কুবিতে ভর্তি পরীক্ষায় পাসের হার ১২.৫৭ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৫ মার্চ ২০১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভা শেষে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষায় পাশের হার ১২.৫৭ শতাংশ। এ ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) পাওয়া যাচ্ছে।

গত ২৩ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ২৪ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ এবং ব্যবসায় শিক্ষা) অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৫৪ হাজার ৮০৯ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো: আবু তাহের।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।