শিক্ষার্থীদের বাস নিজে চালালেন উপাচার্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের (কুবি) শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা নিরসনে নতুন আরও একটি বাস যুক্ত করা হয়েছে।

সোমবার কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী নিজে গাড়ি চালিয়ে নতুন বাসের উদ্বোধন করেন। এ সময় তিনি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ফিতা কেটে বাসে চড়ে বসেন।

এ সময় কুবির রেজিস্ট্রার ড. আবু তাহের, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর কাজী কামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের শিক্ষক স্বপন চন্দ্র মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি জিনাত আমান, কর্মচারী সমিতির সভাপতি দিপক চন্দ্র মজুমদার ও কুবির ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে কুবির ভিসি জানান, ৪০ আসনের নতুন এ বাসটি হিনো কোম্পানি থেকে প্রায় ৭৮ লাখ টাকায় কেনা হয়েছে। অর্থের ব্যবস্থা হলে শিক্ষার্থীদের পরিবহন সমস্যা নিরসনে আরও কয়েকটি বাস কেনার পরিকল্পনা রয়েছে।

কামাল উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।