কুবির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৪ নভেম্বর ২০২১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহমুদুল আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদের অনুমতিক্রমে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ১১ক (১) ধারা অনুসারে তিনি ওই পদে নিয়োগ পেয়েছেন।

অধ্যাপক হুমায়ুন কবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য। তিনি আগামী চার বছর এ পদে বহাল থাকবেন।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।