জবির নৃ-বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা


প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৮ মার্চ ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃ-বিজ্ঞান বিভাগের ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।

নবীনদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, এ বিভাগের কার্যক্ষেত্রের ব্যাপকতা অনেক। শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের সমস্যা নিজেদের মত করে অনুধাবন করে সামাজিক মূল্যবোধ বিচারে এবং বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে এর সমাধানের উপায় খুঁজে বের করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামূলক কার্যক্রম বৃদ্ধির প্রতি আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ju

উপাচার্য আরো বলেন, যে কোন দেশে আর্থ-সামাজিক উন্নয়নের চেয়ে সমাজের মানবিকতা, মানবিক মূল্যবোধ, পরমত সহিষ্ণুতার মাত্রা বৃদ্ধি করা প্রয়োজন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় প্রভাষক খন্দকার ফাতেমা জোহরা এবং স্বাগত বক্তব্য রাখেন নবীনবরণ ও বিদায় সংবর্ধনা কমিটি-২০১৬-এর আহ্বায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী শাহেদুল হালীম।

ju

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেয়া হয় । অনুষ্ঠান শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সুব্রত মণ্ডল/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।