জবিতে ক্যারিয়ার গ্রুমিং সেশন অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:২৩ এএম, ২৯ মার্চ ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যারিয়ার গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জবি ক্যারিয়ার ক্লাব ও ব্রাক যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ভালো চাকরি পেতে হলে শুধুমাত্র পাঠ্যপুস্তকের ওপর নির্ভর করলে চলবে না, এক্সটা কারিকুলামের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে নিজের মেধা ও যোগ্যতাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।

জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান, জবি ক্যারিয়ার ক্লাবের চিফ মডারেটর ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দিন, ব্রাকের জেনারেল ম্যানেজার (এইচ.আর) মোহাম্মদ হামিদুল ইসলাম, এ্যাসিস্টটেন্ট জেনারেল ম্যানেজার ফাজলে রাব্বি, এইচ.আর. অফিসার মোস্তাকিম আল তাকি বক্তব্য রাখেন।

সুব্রত মন্ডল/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।