জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাবির ক্লাস হবে অনলাইনে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়/ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের সরাসরি ক্লাস স্থগিত রেখে অনলাইনে পাঠদান চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।

এফএআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।