কাপাসিয়ায় ছুরিকাঘাতে নাট্যকর্মী খুন


প্রকাশিত: ০৬:২২ পিএম, ২১ মে ২০১৬


গাজীপুরের কাপাসিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফারুক (৪৫) নামে এক নাট্যকর্মী খুন হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার সিংহশ্রী বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সে কুলগঙ্গা গ্রামের আবদুল বারেকের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী নিহতের বাবা আবদুল বারেক জানান, শনিবার সন্ধ্যার পর উপজেলার বরবের গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী  একটি নাটিকা পরিবেশন করে। পরে তার বাড়ির কাছে বটতলা বাজারে অন্যান্য নাট্যকর্মী কাদির, মতিনকে নিয়ে মোহসিনের দোকানে চা খেতে বসে। এ সময় সেখানে ওৎ পেতে থাকা একই গ্রামের আবদুল বাতেনের ছেলে শাকিল চা দোকান থেকে ফারুককে ডেকে নিয়ে রাস্তার পাশে এলোপাথাড়িভাবে ছুরিকাঘাত করতে থাকে।

এক পর্যায়ে ফারুকের আত্মচিৎকারে বাজারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় ফারুককে উদ্ধার করে। এসময় শাকিল পালিয়ে যায়। পরে ফারুককে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কাপাসিয়ার থানার ওসি এ বি সিদ্দিক ঘটনাস্থলে পরির্দশ করেন। তিনি জানান, অপরাধীকে ধরতে পুলিশের অভিযান চলছে।
                    
মো. আমিনুল ইসলাম/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।