গাজীপুরে গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী নারী নিহত


প্রকাশিত: ০৪:৩০ এএম, ২৩ মে ২০১৬

গাজীপুরের সালনা এলাকায় গাড়ির ধাক্কায় এক মানসিক  প্রতিবন্ধী নারী (২০) নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সোমবার ভোরে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ি ওই প্রতিবন্ধী নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে বিভিন্ন রংয়ের কাপড়ের টুকরো রয়েছে।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।