পুটখালী সীমান্তে টাকাসহ আটক ১


প্রকাশিত: ১১:১৬ এএম, ২৩ মে ২০১৬

বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে ৯ লাখ ৫০ হাজার টাকাসহ আমজেদ আলী (৫৮) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। তবে এলাকার লোকজন দাবি করেছে তিনি একজন গরু ব্যবসায়ী।

সোমবার দুপুর ১২ টার দিকে তাকে আটক করা হয়। আটক আমজাদ আলী পুটখালী গ্রামের আব্দুল বারিকের ছেলে।
 
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার সামছুল আলম বলেন, গোপন সূত্রে জানা যায় পুটখালী সীমান্ত থেকে হুন্ডির টাকা নিয়ে বেনাপোলের দিকে এক হুন্ডি ব্যবসায়ী যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুটখালী মসজিদ বাড়ি পোস্টে অভিযান চালিয়ে আমজেদ আলীক আটক করা হয়।

পরে তার কাছে থাকা ব্যাগের ভিতর থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকাসহ আমজাদ হোসেনকে দুপুরে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

তবে আটক আমজেদ আলী বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ ভারতের সঙ্গে গরু ব্যবসা করে আসছিলেন। গরু ব্যবসা বন্ধ হয়ে গেলে ১০ লাখ টাকা দীর্ঘদিন বাড়িতে রেখে দেওয়া হয়। শার্শার উলাশী খাজুরা নামক স্থানে কিছু জমি ক্রয়ের জন্য এই টাকা নিয়ে যাওয়ার পথে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

জামাল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।