চাঁদাবাজি ও অস্ত্র মামলায় নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৫ মে ২০১৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্র আইনে দায়েরকৃত দুইটি মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে এ দুইটি মামলাসহ আরো ৬টি মামলা আগামী ৩ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত।

বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে নূর হোসেনের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ ও জেরা করা হয়।

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে ঢাকার কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. জাসমিন আহমেদ জানান, বিচারক কামরুন্নাহারের আদালতে নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির দুইটি মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পরে আদালত আগামী ৩ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

প্রসঙ্গত, গত বছরের ১২ নভেম্বর নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পর ১৩ নভেম্বর সাত খুনের দুইটি মামলাসহ ১১টি মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখায়। ১১টি মামলার মধ্যে সাত খুনের দুইটি মামলা, চাঁদাবাজির তিনটি এবং অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে মামলাগুলো রয়েছে। তবে এর মধ্যে দুইটি চাঁদাবাজির মামলা প্রত্যাহারের আবেদন করেছেন বাদী।

শাহাদৎ হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।