তারেক রহমান ও বিএনপিকে যুক্তরাজ্যের অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

এতে বলা হয়, ‘নির্বাচনি জয়ের জন্য তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং দেশ নতুন অধ্যায়ে প্রবেশ করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন।’

সেই সঙ্গে নিজেদের অভিন্ন অগ্রাধিকার- অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তা খাতে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করা হয় বার্তায়।

জেপিআই/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।