শার্শায় নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ২৬ মে ২০১৬

যশোরের শার্শায় নৌকা প্রতীকের প্রার্থী আ. গফফারের পক্ষে ভোট প্রার্থনা করলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।  

বেনাপোল পোর্ট থানার পুটখালি ইউনিয়নের বারোপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. গফফার সর্দারের পক্ষে সর্বস্তরের জনগণের কাছে বিভেদ ভুলে নৌকা প্রতীককে বিজয়ী করতে সহযোগিতা চান।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- যশোর জেলা আওয়ামী লীগের সদস্য শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, যশোর জেলা আওয়ামী লীগ মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার সোনালি, বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আহসান উল্লাহ, দফতর সম্পাদক আজিবর রহমান, প্রচার সম্পাদক ইলিয়াস আযম, যুব ছাত্রলীগের আরিফ রহমান, দ্বিন ইসলাম প্রমুখ।

যুব মহিলা লীগের সভাপতি নাজনীন নাহার সোনালী বলেন, শার্শায় হাইব্রিড নেতাদের পায়তারা চলছে। নৌকার বিপক্ষে যারা অবস্থান নেবে জনগণ তাদের দাতভাঙা জবাব দেবে। জন মানুষ থেকে বিচ্যুত হবে তারা।

তিনি সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। এর আগে পৌর মেয়র লক্ষ্মণপুর, ডিহি, নিজামপুর ও বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন।   

জামাল হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।