যশোরে বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২৮ মে ২০১৬

যশোরের কেশবপুর সদর ইউপির আলতাপন স্কুল কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অন্যদিকে, উপজেলার মজিদপুর ইউপির মজিদপুর মাদরাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবীর।

মিলন রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।