সোনারগাঁয়ে পরাজিত প্রার্থীর সমর্থকদের ধাওয়ায় নিহত ১


প্রকাশিত: ১১:৩৮ পিএম, ২৮ মে ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পরাজিত প্রার্থীর সমর্থকদের ধাওয়ায় পদদলিত হয়ে জয়ী প্রার্থীর সমর্থক ইদ্রিস আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার রাতে নোয়াগাঁও ইউনিয়নের লক্ষীবরধদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সোনারগাঁ থানা পুলিশের ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

শাহাদাত হোসেন/ এমএএস

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।