রূপগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত


প্রকাশিত: ০৫:৫১ এএম, ৩১ মে ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় হেকমত আলী (৫৬) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

এসময় জরিনা বেগম নামে আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত হেকমত আলীর বাড়ি উপজেলার কেরাব এলাকায়। তিনি মৃত ছায়েদ আলীর ছেলে।
 
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশাযোগে যাত্রী নিয়ে কাঞ্চন বাজার থেকে কেরাব যাচ্ছিলেন হেকমত আলী। চরপাড়া এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৮২১৫) অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই হেকমত আলী নিহত হন।
 
এসময় অটোরিকশার যাত্রী জরিনা বেগম গুরুতর আহত হন। চালক-হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করে পুলিশ।  

মীর আব্দুল আলীম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।