কাপাসিয়ায় দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি


প্রকাশিত: ০৫:২৭ এএম, ০৬ জুন ২০১৬

গাজীপুরের কাপাসিয়ায় দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এদের একজন সৌদি প্রবাসী অপরজন কুয়েত ফেরত। রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

মো. ফালান জানান, ঘটনার সময় কমপক্ষে ২০ জনের একদল ডাকাত গেটের তালা ভেঙে তার বাড়িতে ঢুকে। পরে লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে।

ডাকাতেরা তার বুকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে পার্শ্ববর্তী তার ভাই আফাজ উদ্দিনের বাড়ির লোকদের ডেকে উঠায়। ওই বাড়ি থেকে নগদ ৪২ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে।

কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতরা দুই বাড়ি থেকে ১৭ হাজার টাকা এবং কিছু স্বর্ণালংকার ও মালামাল নিয়ে গেছে।

আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।