গাজীপুরে ট্রাকচাপায় কাঁঠাল ব্যবসায়ী নিহত


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ০৮ জুন ২০১৬

গাজীপুরের সালানা এলাকায় ট্রাকচাপায় এক কাঁঠাল ব্যবসায়ী (৪৫) নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আরিফ হোসেন খান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই ব্যবসায়ী পিকআপ ভর্তি কাঁঠাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গাজীপুরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপটির চাকা ফেটে হয়।

পরে চাকা মেরামত করতে তিনি সড়কের পাশে কাজ করছিল। এ সময় ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে ওই ব্যবসায়ীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে।

বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গাড়ি দুটি আটক করা হয়েছে।
                    
আমিনুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।