রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ


প্রকাশিত: ০৭:০১ এএম, ০১ জানুয়ারি ২০১৫

সারাদেশে জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে রাজশাহীতে ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।

নগরীর উপকণ্ঠ ভুগরইল এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ রাবার বুলেট ছুড়ে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।