ফতুল্লায় জঙ্গি সংগঠনের অন্যতম সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে জঙ্গি সংগঠনের অন্যতম সদস্য শরীফুল ইসলাম রিপনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের কয়েকটি মামলা রয়েছে।
মঙ্গলবার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা হতে রিপনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপন ধর্মগঞ্জ এলাকার মৃত হাসান আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহম্মেদ জানান, জঙ্গি সংগঠনের সদস্যদের ধরতে সারাদেশে পুলিশের বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিতকায় ফতুল্লা থানা পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। মঙ্গলবার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীফুল ইসলাম রিপনকে গ্রেফতার করে।
শাহাদাত হোসেন/এসএস/এমএস