ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৬ জুন ২০১৬

যশোরের ঝিকরগাছা উপজেলার নরেন্দ্রপুর গ্রামে ট্রাকের ধাক্কায় সিদ্দিক (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

সিদ্দিক ওই গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকালে শ্যালো ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে ঝিকরগাছার উদ্দেশে রওনা হন সিদ্দিক। পথে নরেন্দ্রপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন।

খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের কর্মীরা এসে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান।

জামাল হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।