বেনাপোলে অস্ত্রসহ সন্ত্রাসী আটক


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৬ জুন ২০১৬

যশোরের বেনাপোল আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ হত্যা মামলার আসামি সন্ত্রাসী লিটনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রাম থেকে একটি ওয়ান শুটারগানসহ তাকে আটক করা হয়।

আটক লিটন ভবারবেড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, লিটন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, হত্যা, গুম ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় থেকে লিটনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বেনাপোলের আলোচিত আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ হত্যা মামলার অন্যতম আসামি লিটন। লিটন দীর্ঘদিন পলাতক ছিল। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জামাল হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।