গাজীপুরে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু


প্রকাশিত: ০৩:১৮ এএম, ১৮ জুন ২০১৬

গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন খান জানান, শুক্রবার রাত ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী রাজদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার পরনে সবুজ রংয়ের শাড়ি ছিল।
                
আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।