সোনারগাঁয়ে সন্ত্রাসী বিশালসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৮ জুন ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসী আবু হানিফ বিশালসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদিকে গ্রেফতার হওয়া সন্ত্রাসী বিশালের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ ১৫-১৬টি মামলা রয়েছে। এছাড়া অন্য দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধেও ডজন খানেক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের  ভিত্তিতে মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিস এলাকায় আফিয়া পাম্পের সামনে থেকে শনিবার সকালে অভিযান চালিয়ে ঢাকার শীর্ষ সন্ত্রাসী আবু হানিফ বিশাল, জামাল সরকার, ও ইয়াছিন আরাফাতকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশাল রাজধানীর দক্ষিণ কমলাপুর এলাকায় রবিউল ইসলাম বাবুলের ছেলে, জামাল সরকার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিশদোনা ভাটের চর গ্রামের মহসিন সরকারের ছেলে ও ইয়াছিন আরাফাত  সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।